বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শার্শায় চাঁদা না পেয়ে গভীর রাতে দলিল লেখকের বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় চাঁদা না পেয়ে গভীর রাতে ফিরোজ আহম্মেদ নামে এক দলিল লেখকের বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামে। এ ঘটনায় গ্রামের সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ শার্শার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মহশিন খানের ছেলে।সূত্রে জানাগেছে, শার্শার কন্দবপুর মানিক আলী গ্রামের মৃত নূর বক্স মন্ডলের ছেলে ইহান আলী (৫৮) গত ৫ আগষ্টের পর তার এলাকায় ব্যাপক ভাবে চাঁদাবাজী, সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ইহানের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না।ভুক্তভোগীর অভিযোগে জানাগেছে, ৫ আগষ্টের পর সন্ত্রাসী ইহান তার নিকট থেকে ১৫ হাজার টাকা চঁদা আদায় করেছে। এখন সে আরও ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে। দলিল লেখক ফিরোজ আহম্মেদ সন্ত্রাসী ইহানের দাবীকৃত ১০ লক্ষ টাকা চাঁদা দিতে পারবে না বলে জানান। এরই জের ধরে রাগে ও ক্ষোভে ২৮ জানুয়ারী মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসী ইহান তার দলবল নিয়ে ফিরোজের বাড়ির গেট ও বাড়িতে হামলা করে ভাংচুর করে। এ সময় প্রতিবেশিরা ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগি ফিরোজ আহম্মেদ আরও জানান গত ২০ বছর আগে ইহান কবলা মুলে দলিল করে ১৭ শতক জমি বিক্রি করে। এখন সে ঐ জমি ফেতর না দিলে ফিরোজকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে কন্দবপুর মানিক আলী গ্রামের বিএনপি কর্মি মফিজুর রহমান জানান, ইহান আলী আগে আওয়ামীলীগ করত। তখনও সে বিভিন্ন অপকর্ম করত। এখন সে বিএনপি পরিচয় দিয়ে নানান অপকর্ম চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যে কারনে এলাকায় বিএনপি চরম ভাবে ক্ষতি গ্রস্থহচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে জানতে চাইলে নিজামপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কামরুল ইসলাম জানান, গত ১৭ বছর আওয়ামীলীগ করার পর গত ৫ আগষ্ট ২০২৪ থেকে ইহান আলী নামে ঐ ব্যাক্তি বিএনপি পরিচয় দিয়ে এলাকায় ব্যাপক ভাবে চাঁদাবাজী, সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে ফিরোজ নামে এক ব্যাক্তির কাছে ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে তার বাড়ির গেট ও বাড়ি ভাংচুর করেছে। চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ইহানের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পাচ্ছে না।

তিনি জানান ইহান আলীর অপকর্মের কারনে বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি এ ব্যাপারে উপজেলা ও জেলা পর্যায় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন-চার্জ রবিউল ইসলাম জানান এমন ঘটনা তার জানা নেই। তবে অভিযোগ পেলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit