শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ রুশ জ্বালানির ওপর মার্কিন খড়গ, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের তোড়জোড়

শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার অস্ত্রোপচারের পর শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে জারি করা রুলের শুনানি হবে আগামী ৫ মার্চ।

বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুতে সাঁতারকুল ইউনাইটেড মেডিকেলের দুই চিকিৎসকের দায় পেয়েছে তদন্ত কমিটি।

পরে দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া আয়ানের বাবা-মাকে ক্ষতিপূরণ দেয়ারও সুপারিশ করে তারা।

অনুমোদনহীন সকল হাসপাতাল, ক্লিনিক বন্ধ করতে সুপারিশ করে তদন্ত কমিটি।

আংশিক শুনানি শেষে আয়ানের বাবা শামীম আহমেদ সন্তানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। খৎনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে।

সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে। এর সাতদিন পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit