সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

৪০ বছর ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন মুহাম্মদ আততুস!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে ১২১ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে ৭৯ জন দীর্ঘ মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত।

শনিবার মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ৭০ জনকে মিশরে পাঠানো হয়েছে। এদেরকে তুর্কি ও অন্যান্য দেশে নির্বাসন দেয়ার কথা রয়েছে। এছাড়া ১১৪ জনকে পশ্চিম তীরে ও মাত্র ১৬ জনকে গাজায় ফিরতে দিয়েছে ইসরায়েল।

শনিবার মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই জন বিশিষ্ট ফিলিস্তিনি হলেন মুহাম্মাদ আততুস এবং অপরজন রাআদ আস সাদি।

মুহাম্মাদ আততুস সবচেয়ে পুরনো ফিলিস্তিনি বন্দি, যিনি ৪০ বছর বন্দী থাকার পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১৯৮৫ সালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের বেথেলহাম থেকে তাকে গ্রেপ্তার করেছিল। তিনিই ইসরায়েলি কারাগারে থাকা সবচেয়ে পুরনো ফিলিস্তিনি বন্দি।

রাআদ আস সাদি পশ্চিম তীরের জেনিন অঞ্চলের সবচেয়ে পুরনো বন্দী। তিনি ৩৬ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদায় সংগ্রামী ভূমিকার কারণে তাকে গ্রেফতার করা হয়।

দখলদার বাহিনী তার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সাদির বাবাকে বন্দী করে ও অসংখ্যবার তাদের পারিবারিক বাসভবনে হামলা চালায়। পরে ১৯৮৯ সালের আগস্ট মাসে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তাকে গ্রেফতার করে ইসরায়েলি পুলিশ। তাকে দুইটি যাবজ্জীবন ও আরও বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়। কারাগারে থাকা অবস্থায় মা, ভাই ও পিতাকে হারান সাদি।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit