বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নিখোঁজের সাত দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

নোয়াখালী প্রতিনিধ : নোয়াখালী বেগমগঞ্জ থেকে আঠার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়।

এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে। পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল গত ৭দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

বেগমমগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit