মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কারিগরি শিক্ষা বোর্ডের সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে তাদের নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী ২৯ জানুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা ছিল। হাইকোর্টের স্থগিত আদেশের ফলে এই সাড়ে ৩ হাজার জন চাকরিতে যোগদান করতে পারছেন না।

এর আগে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে সাড়ে ৩ হাজার জনের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। নিয়োগ বঞ্চিত ১৮ জন পরীক্ষার্থী এ রিট দায়ের করেন।

রিটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আবেদ আলী চক্রের প্রশ্ন বিক্রির অভিযোগ আনা হয়।

গত ২৬ নভেম্বর দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে সাড়ে ৩ হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit