সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা ৫ জন আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় এক কৃষক পরিবারে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ সময় দূর্বৃত্তদের হামলায় আহত হয়েছে ৫ জন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালিয়ানী গ্রামের কবীর হোসেনের বাড়ীতে। আহত হলেন আয়ুব হোসেন (২৪), মোক্তার আলী (৬৫), কবীর হোসেন (৪০), ফারুক হোসেন (৩৪) ও জুলফিকার আলী (৪৫)। আহতদেও স্থানীয় ভাবে চিকিৎ চিকিৎসা নিয়েছেন। গোগা ইউনিয়নের হামিদ সর্দার নামে এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান কৃষক কবীর হোসেন।

স্থানীয় প্রত্যক্ষ দর্শিরা জানান শনিবার রাত সাড়ে নয় টার সময় ৫০/৬০ জন লোক কৃষক কবীর হোসেনের বাড়ীতে এসে হামলা চালিয়ে পরিবারের ৫ জন কে বেদম মারপিট করে। এ সময় তারা বাড়ীতে থাকা মহিলাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। কবীর হোসেনের এ জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে আসছিল ইসমাইল হোসেন। গত ৫ আগষ্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দু-পক্ষের মধ্যে মনোমালিণ্য চলছিল।

বিষয়টি নিয়ে বিচার ও শালীস হয়েছে কয়েক বার। গত কয়েকদিন আগে গোগা ইউনিয়নের হামিদ সর্দার নামে এক নেতা জমির বিষয়টি মিমাংসার জন্য কবীরের কাছে ২ লাখ টাকা চাঁদা। কৃষক কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে ৫টি মাদক মামলার আসামী ঐ নেতার নেতৃত্বে দূর্বৃত্তরা কালিয়ানী গ্রামের আরিফ হোসেন, গোপাল পুরের বোমাবাজ ফারুক, ইছাপুর গ্রামের জুলফিকারসহ ৫০/৬০জন নিয়ে হামলা চালায় কবীরের পরিবারের উপর।

এ ঘটনায় কালিয়ানী গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শনিবার রাত ১০ টা থেকে এলাকাটি পুলিশ ও বিজিবির নজরদারিতে রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান কালিয়ানী গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। আমি সেখানে সরজমিনে গিয়েছি। তদন্ত চলছে বিষয়টি নিয়ে। তবে অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit