বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বর্ষসেরা উদীয়মান কামিন্দু মেন্ডিস, সহযোগী দেশের সেরা ইরাসমুস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ এর সেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার (২৬ জানুয়ারি) সেরা উদীয়মান পুরুষ ও নারী খেলোয়াড়ের নাম ছাড়াও সহযোগী দেশসমূহের সেরা পুরুষ ও নারী ক্রিকেটার এবং সেরা আম্পায়ারের নাম ঘোষণা করেছে সংস্থাটি।

আইসিসির সেরা উদীয়মান নারী ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার আন্নেরিয়ে ডার্কসেন। আর সহযোগী দেশসমূহের সেরা পুরুষ ও নারীও ক্রিকেটার হয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমুস এবং সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক এশা ওঝা। টানা তৃতীয়বারের মতো সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন  রিচার্ড ইলিয়ওয়ার্থ।

কামিন্দু মেন্ডিস দারুণ একটা বছর কাটিয়েছেন। গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে কম ম্যাচে হাজার রানের মাইলফলক ছুয়েছেন তিনি। গত বছর মার্চে জাতীয় দলে ফেরার পর বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজেই টানা দুই সেঞ্চুরি হাঁকান এই ২৬ বছর বয়সী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত বছর ৯ টেস্টে ১০৪৯ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৮ টেস্টে অন্তত ৫০ রান করার রেকর্ড গড়েন তিনি। 
 
এদিকে দক্ষিণ আফ্রিকার আন্নেরিয়ে ডার্কসেন মেয়েদের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই অলরাউন্ডার গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের ফাইনালে তুলতে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখেন। গত বছর টেস্ট এবং ওয়ানডে অভিষেকের পর সব ফরম্যাটেই ভালো ভূমিকা রাখলেও টি-টোয়েন্টিতেই বেশি আলো কেড়েছেন ডার্কসেন। এই ২৩ বছর বয়সী ৩২.২০ গড়ে ১৬১ রানের পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন।

সহযোগী দেশগুলোর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমুস। ওডিআই এবং টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি। মেয়েদের সেরা খেলোয়াড়ের পুরস্কারও দ্বিতীয়বারের মতো উঠেছে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক এশা ওঝার হাতে।
ইরাসমুস মেন’স ওয়ার্ল্ড কাপ লিগ টু’য়ে চারটি অর্ধশতক হাঁকিয়েছেন। কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। বছরজুড়ে টি-টোয়েন্টিতেও ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যার মধ্যে আছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৫২ রানের ইনিংসটিও। টুর্নামেন্টটিতে ৭টি উইকেটও শিকার করেছিলেন তিনি। এদিকে ওঝা গত বছর ৭১১ রান করেছেন। তার চেয়ে বেশি রান করতে  পেরেছেন শুধু স্মৃতি মান্দানা ও চামারি আতাপাত্তু।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit