সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার উত্তেজনার মাঝেও থামেনি বাণিজ্য, হরমুজে সর্বোচ্চ পারাপার ইরান যুদ্ধের প্রভাব: চীনের পরিবেশবান্ধব প্রযুক্তি রপ্তানিতে জোয়ার ৫০ বিলিয়ন ডলারের চমক, মোদির টেবিলে কী নিয়ে এলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট লি দীর্ঘ বিরতির পর অবশেষে আমিরাতের স্কুলগুলোতে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা ‘ইরানের হামলায়’ নিহত কনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা জীবাশ্ম জ্বালানি বর্জনে কলম্বিয়ায় বসছেন বিশ্ব নেতারা ‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে নিজের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষায়িত উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চলটির নিয়ন্ত্রণ বুঝে পাবে।

তিনি বলেন, “আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি এবং দ্বীপটির ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়।”

ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যার কয়েক ঘণ্টা আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন ট্রাম্পকে ফোনে স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি মনে করি মানুষ (গ্রিনল্যান্ডবাসী) আমাদের সঙ্গে থাকতে চায়। আমি জানি না ডেনমার্কের কী দাবি আছে, কিন্তু যদি তারা এটি হতে না দেয় তবে এটি একটি খুব শত্রুতাপূর্ণ কাজ হবে। কারণ এটি (গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করা) বিশ্বের সুরক্ষার জন্য মুক্ত করা হবে।

তিনি বলেন, আমরা গ্রিননল্যান্ড পেয়ে যাব কারণ এটি এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, বিশ্বের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত, তবে বাস্তবতা হচ্ছে- আমরা সেই স্বাধীনতা দিতে পারি, তারা (ডেনমার্ক) পারে না।

২০১৯ সালে ট্রাম্প প্রথমবারের মতো গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব করেছিলেন এবং তখন থেকেই তিনি এই অঞ্চলের নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘একটি আবশ্যকতা’ বলে মনে করেন।

তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রী উভয়েই আগেই বলেছেন, দ্বীপটি বিক্রয়ের জন্য নয়।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে বছেলেন, এই অঞ্চলের ভূমির ব্যবহার গ্রিনল্যান্ডের আভ্যন্তরীণ বিষয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও খনিজ সম্পদ নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনও বলেছেন, গ্রিনল্যান্ড শুধুমাত্র গ্রিনল্যান্ডবাসীদেরই এবং শুধুমাত্র স্থানীয় জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা রাখে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit