শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের লুজিয়ানার শ্রেভপোর্টে এক মর্মান্তিক ঘটনায় নিজের সাত শিশু সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।

পুলিশ জানায়, ৩১ বছর বয়সী শামার এলকিন্স তিনটি আলাদা বাড়িতে গিয়ে একের পর এক গুলি চালান। নিহত আট শিশুর মধ্যে সাতজন তার নিজের সন্তান এবং একজন তাদের চাচাত ভাই বা বোন।

নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন ছেলে এবং পাঁচজন মেয়ে। নিহতরা হলেন জায়লা এলকিন্স, শায়লা এলকিন্স, কায়লা পিউ, লায়লা পিউ, মারকেডন পিউ, সারিয়া স্নো, খেডারিওন স্নো, ব্রেলন স্নো।

এই ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু গুলি থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে গেলেও সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিশুদের পাশাপাশি দুজন নারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন হামলাকারীর স্ত্রী এবং অন্যজন আত্মীয়। প্রথমে নিজের স্ত্রীকে গুলি করার পর তিনি অন্য দুটি বাড়িতে গিয়ে সন্তানদের হত্যা করেন। অষ্টম যে শিশুটি নিহত হয়েছে, তার মা-ও গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় শামার এলকিন্সকেও গুলি করা হয়। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, ২০১৯ সালে একটি ঘটনায় এলকিন্সকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় একটি স্কুলের সামনে একজনের দিকে গুলি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত সাত বছর লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন, তবে কখনো তাকে মোতায়েন করা হয়নি।

২০২৪ সালের জানুয়ারির পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে জানা গেছে।

সূত্র: গার্ডিয়ান 

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit