বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

ইরান যুদ্ধের প্রভাব: চীনের পরিবেশবান্ধব প্রযুক্তি রপ্তানিতে জোয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চরম বিঘ্ন তৈরি হয়েছে। ফলে দ্রুত বেড়েছে বিকল্প জ্বালানির চাহিদা। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে চীনের পরিবেশবান্ধব প্রযুক্তি রপ্তানিতে। গত মার্চ মাসে এই খাতে দেশটির উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের ১৮ এপ্রিল প্রকাশিত তথ্যে দেখা যায়, মার্চে লিথিয়াম-আয়ন ব্যাটারি রপ্তানি বছরে ৩৪ শতাংশ এবং বৈদ্যুতিক গাড়ি রপ্তানি ৫৩ শতাংশ বেড়েছে। একই সময়ে সৌর কোষ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮০ শতাংশ। তিন ক্ষেত্রেই ফেব্রুয়ারির তুলনায় রপ্তানি বেড়েছে।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মার্চ মাসে চীনের ইভি ও হাইব্রিড গাড়ির রপ্তানি রেকর্ড ৩ লাখ ৪৯ হাজার ইউনিটে পৌঁছেছে।

প্রায় সাত সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়। এতে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে এবং বিকল্প জ্বালানির দিকে ঝোঁক বাড়তে থাকে।

যুক্তরাজ্যের গবেষণা সংস্থা এমবার-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহাম সতর্ক করে দিয়ে বলেন, ‘এটা তো কেবল শুরু। জ্বালানির উচ্চমূল্যের ক্রমবর্ধমান প্রভাব আগামী মাসগুলোতে আরও প্রকট আকার ধারণ করবে।’

এদিকে, সৌর ও বায়ু শক্তি, ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীন আগে থেকেই শক্ত অবস্থানে ছিল। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই প্রভাব আরও বিস্তারের নতুন সুযোগ পাচ্ছে দেশটি। দীর্ঘদিন ধরে মুনাফা কমিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানোর কৌশল চীনা উৎপাদনকারীদের বিদেশের বাজারে প্রতিযোগিতামূলকভাবে সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণে সক্ষম করেছে। ফলে পরিবেশবান্ধব পণ্য এখন দেশটির রপ্তানির অন্যতম প্রধান প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানির উচ্চমূল্য ভোক্তা ও শিল্পখাতকে পরিচ্ছন্ন প্রযুক্তির দিকে ঠেলে দিচ্ছে। ফলে ব্যাটারি, সৌরশক্তি ও বৈদ্যুতিক গাড়ির মতো পণ্যে চীনের রপ্তানি আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

এছাড়া বৈশ্বিক নৌপরিবহন পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্ন প্রযুক্তির বৈশ্বিক বাজারে চীনের প্রভাব আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ব্লুমবার্গ, দ্য স্ট্রেইটস টাইমস

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit