শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

লবঙ্গ খাওয়ার ৭ কারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেকটাই শক্তিশালী করে তোলে লবঙ্গ। দাঁত, মাড়ির সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি এটি শীতল আবহাওয়ায় শরীরে তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে।

জেনে নিন লবঙ্গ খেলে কী কী উপকার পাবেন। এর ৭টি কারণও দেখে নিন-

১. রক্তে শর্করার মাত্রা কমাতে লবঙ্গের নাইজেরিসিন উপাদানটি দারুণ কাজ করে। তাই ডায়াবেটিসের রোগীরা এই  রোগ নিয়ন্ত্রণের জন্য লবঙ্গ খাওয়ার অভ্যাস করতে পারেন।
২. সাইনাসের মাথাব্যথায় বেশ কার্যকরী লবঙ্গের তেল। এ ছাড়া বুকের ব্যথায় এর তেল মালিশে বেশ উপকার পাওয়া যায়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়া ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণের জন্য দাঁতের ব্যথায় এটি খুব উপকারী।
৩. দাঁত ও মাড়ি ব্যথায় লবঙ্গ পানির কুলকুচি নিয়মিতই করতে পারেন।

৪. লবঙ্গ লিভারে নতুন কোষ গজাতে সাহায্য করে। একই সঙ্গে সেটাকে ভালো রাখে।

৫. প্রতিদিন খালি পেটে একটুখানি লবঙ্গের গুঁড়া খেলে রক্তে সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে। এটা ইনসুলিন সিক্রিশন বাড়াতে সাহায্য করে।

৬. লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ফ্ল্যাভনয়েড, ইত্যাদি উপাদান রয়েছে যা আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়াও এটি হাড়ের কোষ মেরামত করতে সাহায্য করে। তাই গাঁটের ব্যথার জায়গায় লবঙ্গের তেল লাগালে অনেকটাই উপসম পাওয়া যায়।
৭. সর্দি, জ্বর, কাশি, সাইনাস, ইত্যাদির হাত থেকে লবঙ্গ আমাদের বাঁচায়। এতে রয়েছে অ্যান্টি ভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান যা রক্তের থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit