সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নিমকাঠি দিয়ে দাঁত মাজলে কী উপকার? সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী খালি পায়ে বিশ্বকাপ মাতালেন শাকিরা ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা॥ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর॥ আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা চট্টগ্রামে বন্যায় ৬১৪ গ্রামীণ সড়ক ও ১৮০ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪ দোকানে চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে, জেলা শহর মাইজদীতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।  শনিবার (২৫ জানুয়ারি) ভোররাতের দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। একই দিন ভোর রাতের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজায় চুরির ঘটনা ঘটে।  

বাড়ির মালিকের শালা মহিন উদ্দিন বলেন,শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে ৮-১০ জনের ডাকাতদল প্রথমে বাসার প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় পিপ্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এসময় তারা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণাংলকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মহিন উদ্দিন আরও বলেন, বাড়ির মালিক ছিদ্দিক কোম্পানী চট্রগ্রামে ব্যবসা করে। এ বাড়িতে তার মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর বসবাস করে আসছে। তার ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ ৩লক্ষ টাকা জোগাড় করে রাখে। পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাত দলে ৮জন সদস্য ছিল।

এদিকে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময়ে চোরের দল নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।  যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit