রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দাঁড়িয়ে পানি পান কি কঠিন বিপদের লক্ষণ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমরা অনেকেই রাস্তাঘাটে চলতে-ফিরতে দাঁড়িয়ে পানি পান করি। আসলে এটা আদৌ ঠিক নয়। তবে কোনটা ঠিক—দাঁড়িয়ে পানি পান করা, নাকি শুয়েবসে পানি পান করা। এ বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা।

আমাদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি পান করা জরুরি। কারণ শরীরের সব টক্সিন দূর করে শরীরকে চাঙা রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে পানি পান। আবার পানির অভাবে শরীরে ডিহাইড্রেশনসহ একাধিক রোগ বাসা বাঁধতে পারে। এর মধ্যে কিডনির সমস্যা অন্যতম।

আপনার প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করা উচিত। যদিও মানুষভেদে শরীরে পানির চাহিদা ভিন্ন হয়। সে কারণে আপনার প্রস্রাবের রঙই বলে দেবে আপনার শরীরে কতটুকু পরিমাণ পানির প্রয়োজন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে অনেক রোগ দূরে থাকে ঠিকই। কিন্তু ভুলভাবে পানি পান করলে শারীরিক নানা সমস্যাও দেখা দিতে পারে। তাই পানি পানের সময় কিছু দিকে খেয়াল রাখা উচিত।

হ্যাঁ যে কথা শুরুতেই বলেছি, তা জানা জরুরি। দাঁড়িয়ে পানি পান করা। আপনি রাস্তাঘাটে চলাফেরা করার সময় তেষ্টা পেলেই পানি পান করেন। বেশিরভাগ সময় দাঁড়িয়েই পানি পান করে থাকেন। কিন্তু তা কি আদৌ স্বাস্থ্যকর? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, দাঁড়িয়ে পানি পান করলে শরীরে একাধিক সমস্যা হতে পারে। যেমন—

দাঁড়িয়ে পানি পান করলে শরীরে পানি প্রবেশের গতি বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। এর থেকে হজমের সমস্যা হতে পারে। পাশাপাশি স্নায়ুতন্ত্রেরও গোলমাল দেখা দিতে পারে। আর এ থেকে আপনি বাতের সমস্যায় পড়তে পারেন। 

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, দাঁড়িয়ে পানি পানে জয়েন্টে পানি জমে যায়। এর থেকে বাতের সমস্যা  তৈরি হয়। আবার দাঁড়িয়ে পানি পান করলে শরীরে পানির ভারসাম্যও নষ্ট হয়। এর থেকেও জয়েন্টে ব্যথা বাড়ে। 

যদিও অন্য আরেক বিশেষজ্ঞ বলেছেন— দাঁড়িয়ে বা বসে পানি পান করলে কোনো ক্ষতি নেই। যেভাবেই পানি পান করুন না কেন, তাতে সমস্যা নেই। আপনাকে প্রতিদিন পানি পান করা জরুরি। কারণ এতে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে। এতে থাকা খনিজও শরীরে নানা কাজে আসে। তাই সঠিক পরিমাণে পানি পান না হলে দেহের কার্যকারিতা কমে যাবে। কিন্তু শুয়ে পানি পান করা মোটেও উচিত নয়। এতে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit