রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের নামে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু মুছা খান, পৌর বিএনপির নেতা সাবেক কাউন্সিলর আনিছুর রহমান ও প্রভাষক খাইরুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি শহরের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর চৌগাছা কোঁটচাদপুর সড়কের শয়ন ট্রেডার্সের সামনে জড় হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ কারীদের সেখান থেকে সরিয়ে দেন। বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তৃতা করেন উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর গ্রেপ্তারের দাবী জানান। বক্তারা বলেন আতিকুর রহমান লেন্টুকে গ্রেপ্তার না করলে আগামী বৃবস্পতিবার চৌগাছা বাজারে হরতাল ডাকা হবে। উল্লেখ্য সম্প্রতি সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে জড়িয়ে চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর প্রতিবাদে আজ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit