শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

নাশকতা মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত সোমবার (২২ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন এ আদেশ দেন। তবে আজ বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিংকু এসব তথ্য জানান।

তিনি জানান, ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

কায়মুল হক রিংকু আরও জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এরমধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ছয়জনের বিষয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit