বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নিয়োগে অনিয়মসহ বিস্তর অভিযোগ রাবি’র আইবিএসের সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। বাংলা একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ প্রণয়ন ও প্রকাশনার দুই বছরের অস্থায়ী কাজে সহযোগী সম্পাদক ( পরামর্শক) পদে তাঁর নিয়োগ নিয়ে এসব অভিযোগ উঠেছে। বাংলা একাডেমির সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ মে ২০১১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা এবং যোগ্য প্রার্থীদের ১০ জুলাই ২০১১ তারিখের মধ্যে যোগদান করতে বলা হয়েছিল। তবে ড. স্বরোচিষ সরকারের নিয়োগ প্রক্রিয়া ও যোগদান নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

৫ ডিসেম্বর ২০১১ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৬৭তম সিন্ডিকেট সভায় ড. স্বরোচিষ সরকারের বাংলা একাডেমির কাজে যোগদানের অনুমতি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা একাডেমির বাংলা ভাষার বিবর্তনমূলক অবিধান প্রনয়ন ও প্রকাশনার সহযোগী সম্পাদক(পরামর্শক) হিসেবে কাজে অংশগ্রহণ করতে হলে তাঁকে অর্জিত ছুটি নিতে হবে। ড. স্বরোচিষ সরকার এবং আইবিএসের তৎকালীন পরিচালক ড. মো. মাহবুবর রহমান যৌথভাবে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর এক চিঠিতে যোগদানে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাঁদের নিয়োগ কার্যকর বিবেচনার অনুরোধ জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের বর্তমান পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, “ড. স্বরোচিষ সরকার ১ জানুয়ারি ২০১০ সালে আইবিএসের দুই বছরের জন্য হোস্টেল ওয়ার্ডেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই অবস্থায় নিয়ম লঙ্ঘন করে তিনি বাংলা একাডেমিতে সহযোগী সম্পাদক(পরামর্শক) পদে যোগদান করেন। একইসঙ্গে  তিন জায়গা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।” তিনি আরও বলেন, “ড. স্বরোচিষ সরকার ক্ষমতার অপব্যবহার করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে নিয়মিত হুমকি দেওয়া হতো, ফলে কেউ মুখ খোলার সাহস করতেন না।

আমি যখন তাঁর নিয়মবহির্ভূত নিয়োগের বিষয়ে আপত্তি প্রকাশ করি, তখন তিনিও আমাকে হুমকি-ধামকি দেন।” বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “আমি মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছি। ড. স্বরোচিষ সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে পূর্বের বিষয়ে আমি অবগত নই। তবে রাষ্ট্রীয়ভাবে কোনো অভিযোগ পেলে বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

” ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি আইবিএসের পিএইচডি প্রক্রিয়ায় অনিয়ম করেছেন। অভিযোগ উঠেছে, তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে নিয়ম ভেঙে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ করে দেন। ড. স্বরোচিষ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ এবং বিভিন্ন মহল থেকে ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও ন্যায্যতা বজায় রাখতে তাঁকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit