রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

“লালমনিরহাটে শনিবার মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল”মাহফিলে ১০ লাখের অধিক মানুষের সমাগমের লক্ষ্য

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : মিজানুর রহমান আজহারীর কুরআন মাহফিল উপলক্ষে লালমনিরহাটের মানুষের মাঝে যেন ঈদের আমেজ বিরাজ করছে। লালমনিরহাটের ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠে দেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী উপস্থিত থেকে তাফসির পেশ করবেন।

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে আয়োজিত মাহফিলে উপস্থিত থাকবেন এই সময়ের দেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার থেকেই হাজার হাজার মুসুল্লি মাহফিল মাঠে সমাবেত হতে শুরু করেছে। এদিকে শুক্রবার মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা,ইনশাআল্লাহ আগামীকাল শনিবার থাকছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।

মাহফিলে কমপক্ষে ১০ লাখের অধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন মাহফিল আয়োজকরা। লাখ লাখ লোকের সমাগমের কথা চিন্তা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

সরেজমিনে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে গেলে দেখা যায়, মুসুল্লিরা বেডিং পত্র নিয়ে মিজানুর রহমান আজহারীর তাফসীরে শোনার জন্য একদিন আগেই মাঠে এসে জমায়েত হচ্ছেন। স্টেজের সামনে জায়গা পেতে এবং সামনে থেকে তাফসীর শোনার জন্য ইতিমধ্যে মুসুল্লিরা বিছানা পেতে জায়গা দখল করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে মাঠটি কানায কানায় পুর্ন হয়ে গেছে।

জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির ফিরোজ হায়দার লাভলু জানান, মাহফিলে ১০ লক্ষেরও অধিক মুসুল্লির সমাগম হবে ইনশা আল্লাহ। কোন রকম বিশৃঙ্খলা এবং জনভোগান্তি এড়াতে আমাদের স্বেচ্ছাসেবক সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের সদস্যরাও গুরুত্বসহকারে দায়িত্ব পালন করছেন। ইনশা আল্লাহ সব ঠিক থাকলে আগামীকাল শনিবার লালমনিরহাটে ইতিহাস সৃষ্টি হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit