শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ময়মনসিংহ মানবিক কাজ করে প্রশংসায় পঞ্চমুখ -ডিসি মুফিদুল আলম।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১০ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম একজন কর্তব্যরত ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। ২০২৪ সালে ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পান। যোগদানের পর থেকে ময়মনসিংহে প্রত্যন্ত অঞ্চলের মানুষের রাত-দিন তার সেবা পাচ্ছে।

জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় জেলা প্রশাসক মুফিদুল আলম অফিসের চেয়ার ছেড়েও বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকজনের সাথে মনখোলা অবস্থায় কথা গুলো মনযোগ সহ শুনে ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি বিকেল বা সন্ধ্যা ও রাতেও অফিসে উপস্থিত থাকেন। প্রায় সময় দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ডিসির সাথে দেখা করে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক মফিদুল আলম সমস্যা গুলি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একাধিক সময় তাকে অনুসরণ-অনুকরণের পুরাতন এই জেলার মাধ্যমে তার কাজের স্বচ্ছতা পাওয়া যায়।

সৎ, নির্ভীক, কর্মঠ এবং নিরহঙ্কারী মানুষ তিনি। তিনি যেমন সময়ের প্রতি দায়িত্বশীল, তেমনি কাজের প্রতিও দায়িত্বশীল। জেলা প্রশাসকের সকল টিম সততার সাথে দায়িত্ব পালন করছে। তার মতো জেলা প্রশাসক যদি আমাদের দেশের প্রত্যেক জেলায় দায়িত্ব পালন করতেন, তাহলে দেশের চেহারাটাই বদলে যেতো—এমনটাই ধারণা করছেন গুণীজনেরা।

তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়—তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে। ক্রমশ তিনি হয়ে উঠেছেন ময়মনসিংহ জেলাবাসীর আইকন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit