শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সারাদেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পার্বত্য রাঙামাটিতেও জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাঙামাটির রিজার্ভ বাজারের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর স্টেডিয়ামে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।


এসময় রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর সেনাজোনের কমান্ডার লে: কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী-পিএসসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙামাটি জেলা পরিষদের সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় দেড় শতাধিক স্টল নিয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৬শে জানুয়ারী পর্যন্ত। হরেক রকম দেশীয় ও স্থানীয় সামগ্রীর সমাহার নিয়ে স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা।

মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের নতুনভাবে উজ্জীবিত করতে এবং পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্যকে সারাদেশের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে স্থানীয়দের জন্যও একটি বিনোদনের মাধ্যম সৃষ্টি হয়েছে। এই মেলার আয়োজন রাঙামাটির অর্থনীতিতেও অবদান রাখবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে, মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, জেলা পুলিশের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়েছে। মেলার নিরাপত্তা জন্য সর্বদা পোশাবধারি ও সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

দীর্ঘ প্রায় ২০ বছরের অধিক সময় রাঙামাটির রিজার্ভ বাজারের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এই মেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখোর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সকাল থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলা এই মেলা প্রাঙ্গণের পাশেই কাপ্তাই হ্রদের তীরবর্তী স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্যাবলি মেলায় আগত দর্শনার্থীদের মাঝে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে।

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit