শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৫১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠান। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা সভাকক্ষে এ বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠান উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল।

সমাপনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, পুখুরী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সাজু, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সাহাপুর দাখিল মাদরাসার সুপারিনটেন্ট আব্দুল ওহাব প্রমুখ।

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি প্রদশনের স্টল বসিয়ে মেলাকে স্মৃদ্ধ করে তুলে। মেলায় মোট ১৬টি স্টল অংশ গ্রহণ করেন।

এর মধ্যে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। ০২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান হয়। জাঁকজমক পূর্বভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit