মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক ৪ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ আজহারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক।  

সেই রিমান্ড শুনানির জন্য আজ সকালে কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামিম।  আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত ২৮ নভেম্বর মো. শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit