মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গাইবান্ধা জেলার উদ্যোগে ৪ দফার স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান ও সাংবাদিক জাবেদ হোসেনসহ অর্ধশতাধিক আহত ছাত্র-জনতা।

স্মারকলিপিতে জুলাই বিপ্লবে আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও ছাত্র জনতার সুচিকিৎসাসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা। যারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন এবং আহতদের পরিবারকে দ্রুত উপযুক্ত সহায়তা দেয়ার দাবি করা হয়। এতে আরও জানানো হয়, আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না।

স্মারকলিপি প্রদানকালে আন্দোলনকারীরা বলেন, আমাদের সহযোদ্ধারা জীবন বাজি রেখে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তারা আজও অবহেলিত। এ অবহেলা বৈষম্যকেই আরও তীব্র করবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit