বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভুমি মন্ত্রণালয়কে জনবান্ধবে পরিনত হবে ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর ও কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে কলমাকান্দায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কলমাকান্দা ও দুর্গাপুরের সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “যাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সকলে মিলে ভোট দিয়েছে বলেই আমার দল বিএনপি আমাকে এভাবে মুল্যায়ন করেছে। আমি আমার কাজের মাধ্যমেই মূল্যায়ন ধরে রাখবো ইনশাআল্লাহ।

‘বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার এবং এ সরকার জনগণের কাছে দায়বদ্ধ, আমরা সারাদেশের কাছে একটি জনবান্ধব সরকার হিসেবে পরিনত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণের যে ভিশন রয়েছে, তা আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষকে আমরা প্রমাণ করে দেখাতে চাই, এটি শুধু বিএনপি’র সরকার নয়, এটি মূলত জনগণের সরকার।

ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে, সবকিছুতেই দুর্নীতি দমনে সরকারের কঠোর অবস্থান রয়েছে। দুর্নীতির ব্যাপারে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে শুধু ভূমি মন্ত্রণালয়ের জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কড়া নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ১৮০ দিনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে।

দেশের জলাশয় ও পুকুরগুলো নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের ঐতিহ্যবাহী যেসব পুকুর বা জলাশয় ইতোমধ্যে বেদখল হয়ে গেছে বা ব্যক্তিস্বার্থে ইজারা দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য ইতোমধ্যে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সংশি¬ষ্ট মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। তবে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচিত পরবর্তী পার্লামেন্টই নির্ধারণ করবে। সবশেষে, সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হিসেবে, দেশকে এগিয়ে নিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit