শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন দেশ সেরা ওপেনার। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।

বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম। 

ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।

তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটসম্যানের এত সেঞ্চুরি নেই।

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit