মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ঢাকায় দিনভর তাপমাত্রা কম থাকবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে দিনের বেলাতেও শীতের অনুভূতি থাকবে। কুয়াশার কারণে বুধবার সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। যার ফলে একইসঙ্গে আজ রাতেও শীতের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বেশি হতে পারে।

বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও দিনে শীতের অনুভূতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদমাধ্যকে জানান, আজ দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা পড়েছে। বাদ যায়নি ঢাকা। এখানেও কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিনভর এমন অবস্থা বজায় থাকবে। দুপুরের পর স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit