বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

পণ্য পাচারে সহায়তা করায় ৫ ভারতীয় আটক, অতপর…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ৬০ বিজিবি সূত্রে জানা যায়, চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুইয়াপানিয়া নামক স্থান থেকে ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়া গ্রামের মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), একই এলেকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) এবং মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেবকে (৩৬) আটক করা হয়।

একইদিন সকালে কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিকাপুর নামকস্থান থেকে ভারতীয় নাগরিক সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. বাদশা মিয়াকে (৩০) এবং সংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া নামক স্থান থেকে ভারতীয় নাগরিক একই জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মৃত মুকতল হোসেনের ছেলে মো. হোসেন মিয়াকে (৫৮) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত থেকে বাংলাদেশে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা করার জন্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকে তারা। বিষয়টি নিশ্চিত করে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, তাদের কসবা ও বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit