মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী আটকে আছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালোন্দ এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘণ কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে।

১৫ ঘণ্টা পার হলেও যাত্রীদের ঢাকায় ফেরানোর কোনো ব্যবস্থা করা হয়নি। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত যাত্রীদের বিমানে অপেক্ষা করতে হয় এবং পরে কলকাতা বিমানবন্দরের অপেক্ষালয়ে স্থানান্তরিত করা হয়। তবে যাত্রীদের পানি পর্যন্ত দেয়া হয়নি বলে তাদের অভিযোগ। তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কেও কোনো সঠিক তথ্য দেয়া হয়নি।

বিমানে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রীও রয়েছেন, কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে।

কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এই ঘটনার সত্যতা স্বীকার করলেও এই বিষয়ে সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থার দায়িত্ব বলে দাবি করা হয়।

এদিকে আটক পড়া যাত্রীদের কখন ঢাকায় নিয়ে আসা হবে মালোন্দ এয়ারের কেউ এখনও তার নিশ্চয়তা দিতে পারছেন না। ওই বিমানে গুরুত্ব অসুস্থ যাত্রী রয়েছেন প্রায় ৫ জন। যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, জানা গেছে সেটারও এখনও পর্যন্ত ব্যবস্থা করা হয়নি।

আটকে পড়া এক যাত্রী জানিয়েছেন, আগামীকাল সকালে তার পরিবারের সঙ্গে বিদেশ বেড়াতে যাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে না।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit