শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার অধীনস্থ পেনাং প্রদেশ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) রাতে পেনাংয়ের একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. মিনাদুল কবির এবং সঞ্চালনা করেন মো. কামরুল হাসান কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার আহ্বায়ক ড. এস এম রহমান তনু। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদার।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন মিজানুর রহমান মিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, এম এম মোজাম্মেল হক প্রধান, এম মাহফুজুর রহমান সোহেল, মাহফুজুর রহমান এবং সদস্য বিপুল হোসেন।

এছাড়া বক্তব্য দেন পেনাং প্রদেশ বিএনপির সভাপতি হাজী গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ এবং পেনাং মহানগর বিএনপির সভাপতি আফজাল হোসেন অপু। পেনাং শাখা স্বেচ্ছাসেবক দলের পক্ষে বক্তব্য রাখেন মো. জুনায়েদ হোসেন, মো. কাওসার, মো. নাসিম রেজা, মো. লিটন, মো. ফয়াদ ও মো. খাইরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

পেনাং যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মো. সাগর এবং আরও অনেকে।

সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেনাং প্রদেশ এবং আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit