সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে রূপকথার মতো এক অভিযান উপহার দিয়েছিল নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়লেও শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি ভাইকিংরা। শনিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।

হতাশাজনক এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে হৃদয়স্পর্শী বার্তা দেন দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘এটি ছিল সত্যিই অসাধারণ একটি যাত্রা। আমাদের এই পথচলাকে এতটা স্মরণীয় করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

হালান্ডের এই পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালেই, পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ২৫ বছর বয়সি এই তারকা স্ট্রাইকার। পাঁচ ম্যাচে সাত গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পর তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বিশেষ করে শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে করা তার জোড়া গোল ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত ঘটনা। হালান্ডের অসাধারণ নৈপুণ্যে ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। অন্যদিকে, নরওয়ে ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit