বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম

জয়পুরহটে মধ্যরাতে শীতার্তদের পাশে এসপি

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ালেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। রবিবার রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা ও শহরের জিরো পয়েন্ট এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।শীতবস্ত্র পেয়ে কয়েকজন শীতার্ত বলেন, আমরা ছিন্নমুল, অসহায় মানুষ। রাতে স্টেশন এলাকায় ঘুমিয়ে থাকি। শীতের এই রাতে ঠান্ডার কারণে ঘুমাতে খুব কষ্ট হয়। পুলিশের এই কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আমরা মানবিক কারণে এ জেলা পুলিশের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। সেজন্য এই শীতের রাতে অসহায়দের কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। যাতে তারা শীতের সময় একটু উষ্ণতা পান। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit