শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

এলসেভিয়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : গবেষণায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

রোববার (৫ ডিসেম্বর) নেদারল্যান্ড ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে।

বিশ্বের প্রথমসারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার’র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষেণাপত্রের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যবিপ্রবির প্রকাশিত মোট গবেষণাপত্রের সংখ্যা ৪০০ এরও অধিক।

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে যবিপ্রবির প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ১০০ এরও অধিক বৃদ্ধি পেয়েছে।

এদিকে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা এক হাজার ৫০০ এরও অধিক। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকাশিত গবেষণাপত্রে ৮০০ এরও অধিক। প্রায় ৭০০ প্রকাশিত গবেষণাপত্র নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়।

প্রসঙ্গত, এলসেভিয়ার প্রতিবছর প্রায় দুই হাজারের ওপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা আড়াই লাখের বেশি। এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit