সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

বলিউডের যেসব তারকার ‘ক্রাশ’ ছিলেন কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের এই তারকা বিশ্বের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন; ফিটনেস আর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেঞ্চুরির সেঞ্চুরি করা শচিন টেন্ডুলকারকেও এক সময় ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি। 

ইতোমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮১টি সেঞ্চুরির সাহায্যে ২৭ হাজার ৩০১ রান করে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন বিরাট কোহলি। আর মাত্র ৭১৫ রান করলেই দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির গড়বেন কোহলি। তবে শীর্ষে থাকা শচিনকে ছাড়িয়ে যেতে হলে আরও ২০টি সেঞ্চুরি আর ৭ হাজার ৫৭ রান করতে হবে কোহলিকে।

ক্রিকেট মাঠে নান্দনিক পারফরম্যান্স, স্টাইলিং ব্যাটিং, অভিজাত জীবনযাপনে ভারতীয় ক্রিকেটের সেনসেশনে পরিণত হয়েছেন বিরাট কোহলি। তার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ পুরো বিশ্ব, বলিউডসহ সুন্দরী রমণীদের ‘ক্রাশে’ পরিণত হয়েছেন কোহলি।

বিরাট কোহলির পারফরম্যান্সের প্রতি মুগ্ধ হয়ে অনেক তারকারা ভূঁয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ভারতের পরাজয়ের পর গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে আবেগপূর্ণ আলিঙ্গন মানুষের হৃদয় ছুঁয়ে যায়।  

শৈশবে ক্রাশ হোক বা সাম্প্রতিক মুগ্ধতা, বিরাট কোহলি সবসময়ই স্নেহের মানুষ। বলিউড ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী তাকে নিয়ে খোলামেলা কথা করেছেন। তামিল এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া প্রতিভাবান অভিনেত্রী বর্ষা বোল্লাম্মাও বিরাট কোহলির ভূঁয়সী প্রশংসা করেছেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, আমি বিরাট কোহলির একজন বড় ভক্ত। সে আমার সেলিব্রেটি ক্রাশ। ছোটবেলা থেকেই আমি তার ছবিগুলো কেটে রাখতাম। তিনি এমন একজন ক্রীড়াবিদ যিনি জীবনের সব স্তরের মানুষকে অনুপ্রাণিত করেন। মাঠে এবং মাঠের বাইরে তার স্টাইলসহ কোহলি নিঃসন্দেহে সাফল্য এবং অধ্যবসায়ের প্রতীক, তাকে উপেক্ষা করা কঠিন।

কোহলির প্রশংসা করে হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর বলেছেন, একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলির প্রেমে পাগল ছিলাম। টিভিতে কোহলির খেলা দেখা এক জিনিস ছিল, কিন্তু স্টেডিয়ামে একটি লাইভ ম্যাচ দেখা অন্যরকম অনুভূতি। আমার মনে আছে, আমি একটি নীল জার্সি পরেছিলাম এবং উল্লাস করছিলাম। টিম ইন্ডিয়া। 

ভারতের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে হিন্দি ছবির উঠতি অভিনেত্রী অনন্যা পান্ডে বলেছেন, বিরাট কোহলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ক্রিকেটার। তিনি মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর গ্যালারিতে থাকা স্ত্রী আনুশকার সঙ্গে যেভাবে সেলিব্রেশন করেন তা আমার হৃদয় ছুঁয়ে যায়, আমি সত্যিই এটা পছন্দ করি।

ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাও বিরাট কোহলির ভূঁয়সী প্রশসা করেছেন। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা ও বিয়ের পিঁড়িতে বসাসহ অনেক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। ২০২১ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান ভামিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তান বিরুস্কার জন্ম হয়। 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit