বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডোতে ৩ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কাসহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৪ প্রাথমিক মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
 
এক সর্তক বার্তায় দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে ৩ মিটার (৯.৮৪ ফুট) পর্যন্ত উঁচু সুনামির আশঙ্কা করা হচ্ছে।
 
জেএমএ-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষা করছে।
 
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit