মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

ফের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। জনপ্রিয় এই তারকা দম্পতি আবারও বাবা-মা হতে যাচ্ছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, দুয়া হাতে ধরে আছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট-যেখানে স্পষ্ট দুটি লাল দাগ। পাশে ফ্রেমে ধরা পড়ে রণবীর ও দীপিকার হাতও। দুয়ার এই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ লেখা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন।

সুখবর প্রকাশের পর থেকেই বলিউড তারকারা অভিনন্দন জানাতে শুরু করেন। পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুর মতো অনেকেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন— অনেকেই লিখছেন, “দুয়ার জন্য এবার নতুন খেলার সঙ্গী আসছে।”

২০১৮ সালে ইতালিতে বিয়ে করার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।

অন্যদিকে রণবীর সিং তার সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর নতুন কাজ ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit