বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ছয়মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার গোপালগঞ্জ পৌরসভার হলরুমে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।  

সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ পৌর প্রশাসক তারেক সুলতান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস প্রমুখ।

পরে সেখানে আসা শিশুদেরকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলায় এক লাখ ২০ হাজার ৯২১ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit