শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ :মাদারীপুরের কালকিনিতে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 

মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জানতে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা ও ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit