মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

চৌগাছায় মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার শেষে দাফন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৫) কে গার্ড অব অনার শেষে দাফন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের আগেই গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত জাহাবকস বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে শনিবার ভোরে নিজ বাড়ীতে তিনি মারা যান। পরে দুপুরে গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন, সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবিসহ নিহতের সহযোদ্ধা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু কালে ২স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit