শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম

ঢাবিতে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ অ্যালামনাইদের পুনর্মিলনী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বিভাগীয় অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগীয় অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং সহকারী প্রক্টর ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. শান্টু বড়ুয়া সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারপারসন ড. নীরু বড়ুয়া। আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব মো. আনোয়ার হোসেন তরফদার।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকা তুলে ধরে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অ্যালামনাইদের প্রতি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit