রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রমজানের প্রস্তুতি নিয়ে যা বললেন বায়তুল মোকাররম খতিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মুমিনের সব সময় গুনাহমুক্ত জীবন হবে। গুনাহ থেকে মুক্ত অবস্থায় রমজানে প্রবেশ করতে হবে। এটাই রমজানের ইস্তেকবাল এবং প্রস্তুতি। পানাহার, পোশাক ও লেনদেন সব কিছু হালাল হওয়া রমজানের প্রস্তুতির অংশ।

বায়তুল মোকাররমের খতিব বলেন, অনেকে হারাম থেকে বাঁচার চেষ্টা করেও পারে না, তাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো, কেউ যদি আল্লাহর ভয়ে চেষ্টা করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন, এবং তাকে অভাবনীয় স্থান থেকে রিজিক দান করবেন। মুমিন হিসেবে তার দায়িত্ব হলো হালালের পথে চলার জন্য চেষ্টা করা। এছাড়াও রমজানের প্রস্তুতি হিসেবে কোরআন তেলাওয়াত করা জামাতের সাথে পূর্ণ খতমের সাথে আদায় করা। 

এছাড়াও খতিব তার আলোচনায় রজব মাসের ফজিলত ও করণীয়  সম্পর্কে আলোচনা করেন। রজব আরবি শব্দ যার অর্থ সম্মানিত। এই মাসকে আল্লাহ তায়ালা বিশেষ চারটি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন। এই সম্মানিত মাসগুলোতে আল্লাহ জুলুম এবং অন্যায় করতে নিষেধ করেছেন।

জুলুম এবং অন্যায় তো সর্বাবস্থায় নিষেধ, তবুও এই সম্মানিত মাসে এর শাস্তি আরো বেড়ে যাবে। তাই সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। তিনি বলেন, সাহাবায়ে কেরাম রজব মাস আসলেই রমজানের জন্য দোয়া করতেন এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সম্মানিত চার মাসের মধ্যে রমজানের নাম নেই, কারণ এটি এমনি সম্মানিত। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit