সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

আজ ঝুড়ি ভর্তি ফুল উপহার দেয়ার দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : ‘কে নিবি ফুল, কে নিবি ফুল/ টগর যূথী বেলা মালতী চাঁপা গোলাপ বকুল/ নার্গিস ইরানী গুল…এ ফুল ঝামেলা, চামেলী পারুল’। এভাবেই কাজী নজরুল ফুলের সুবাস ছড়িয়ে দিয়েছেন। সেই সাথে তার গান-কবিতায় ফুলের ছলেই দুলেছে প্রেম অভিমান। কবির কথায়, ‘বেল ফুল এনে দাও চাইনা বকুল/ চাই না হেনা আনো আমের মুকুল/ গোলাপ রঙ গরবী, এনে দাও করবী/ চাইতে যূথী আনো টগর কি ভুল/ কি হবে কেয়া দেয়া নেই গগনে/ আনো সন্ধ্যামালতী গোধূলি লগনে/ গিরি মল্লিকা কই? চামেলী পেয়েছ সই? চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।’

ঠিক সেভাবেই ফুলেই দোলে জনম জনমের প্রেম অভিমান, কখনো আবার বিরহ বিচ্ছেদ। ফুল না দিলে যেমন রাগ বাড়ে, তেমন ফুলেই বাড়ে অনুরাগ। তাই প্রিয় মানুষকে কাছে টানতে কিংবা প্রিয় মানুষের সাথে সৌহার্দ্য বাড়াতে ফুলের বিকল্প খুঁজে পাওয়া দায়।

এছাড়া ফুলের আছে আরও গুণ। ফুলেই কমে মানসিক চাপ ও দুশ্চিন্তা। ফুলের সুগন্ধ আর সৌন্দর্যে মানব দেহে হ্যাপি-হরমোনের নিঃসরণ ঘটায়।

আজ ৪ জানুয়ারি। আজ প্রিয় মানুষকে ঝুড়ি ভর্তি ফুল উপহার দেওয়ার দিন। যাকে ইংলিশে বলে ফ্রি ফ্লাওয়ার বাস্কেট ডে। খ্রিস্টীয় বছরের শুরুতে এই দিবসটির প্রচলন করার অন্যতম কারণ প্রিয় মানুষটির সারা বছর যেনো হয় প্রফুল্লতায় ভরা ও আনন্দময়। তবে এই দিবন কবে থেকে পালন করা হচ্ছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit