শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম

জাবি ছাত্রশিবিরের নতুন কমিটির সভাপতি মুহিব, সেক্রেটারি মুস্তাফিজুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুস্তাফিজুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শাখা ছাত্রশিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী।
আর নবনির্বাচিত সেক্রেটারি মুস্তাফিজুর রহমান দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।

শুক্রবার সকালে ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রফমানমে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।
সমাপনী সেশনে জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit