ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নব মনোনীত সেক্রেটারি আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার সকাল ১০টায় শাখা ছাত্রশিবিরের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৩