শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

জিম্বাবুয়ের বোলারদের বোলিং তোপে ১৫৭ রানেই শেষ আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টেস্টে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। যদিও বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যায়। কন্ডিশনের সুবিধা নিয়ে একের পর এক আফগান ব্যাটরদের উইকেট নিতে থাকে জিম্বাবুয়ের বোলাররা।

আফগানিস্তানের মাত্র এক ব্যাটসম্যান ২০ রানের উপরে করতে পেরেছে। রশিদ খান ২০ বলে করেন ২৫ রান। এছাড়াও, রহমত শাহ ১৯, আব্দুল মালিক ১৭ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা এবং নিউম্যান নিয়ামহুরি। ২ উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি। ১ উইকেট নেন রিচার্ড এনগারাভা।

শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ৬ রান তুলেছে জিম্বাবুয়ে। ক্রিজে টিকে আছেন দুই ওপেনার জয়লর্ড গাম্বি এবং বেন কারান। এখনও ১৫১ রানে এগিয়ে আছে আফগানিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit