শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা বাড়ল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য এই সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের চিকিৎসায় এই সীমা শিথিল করা হয়েছে।

এর ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit