মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

শিক্ষকতার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে- ডা: সালাউদ্দিন বাবু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিক্ষকতার পাশাপাশি শিক্ষকদের এ সম্পর্কিত প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন, বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।বুধবার ৩ টার দিকে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি এসময় বলেন, শিক্ষকরা যদি বছরে একবার দুবার ট্রেনিং নেয়, ঢাকায় অনেনক প্রতিষ্ঠান আছে যারা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। শিক্ষার্থীদের শুধু বকা দিলে আর মারধর করলেই ভাল শিক্ষার্থী হবে না। বিদেশে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে কিন্তু শিক্ষার্থীদের মারধর ও বকা দেয়া হয় না। তাই অন্তত শিক্ষার্থীদের কিভাবে ট্রেইন করতে হয় এবং অবশ্যই শিক্ষার্থীরা ভাল কিছু শিখবে এতে কোন সন্দেহ নেই শিক্ষকরা প্রশিক্ষিত থাকলে। 
তিনি এসময় আরো বলেন, মা-বাবার পরেই সন্তানদের মানুষের মত মানুষ করার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের যত্নে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লব সহ স্থানীয় বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দগণ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit