সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ইলন মাস্ক; জার্মান সরকারের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘উপদেষ্টা’ হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মাস্ক এবার জার্মানির নির্বাচনি প্রচারণায় নেমেছেন। অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলকে সমর্থন দিয়ে ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৩০ ডিসেম্বর) এমনটাই অভিযোগ তুলেছে জার্মান সরকার।

ইলন মাস্ক ‘ওয়েল্ট আম সনটাগ’ সংবাদপত্রের একটি মতামতে অল্টারনেটিভ ফর জার্মানিকে দেশটির ‘শেষ আশা’ হিসেবে বর্ণনা করেছিলেন। সম্প্রতি মাস্কের মতামত প্রকাশ করায় ওই পত্রিকার এক সম্পাদক পদত্যাগও করেন।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ইলন মাস্ক এক্স পোস্ট ও মতামত দিয়ে ফেডারেল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

যদিও ‘উল্লেখযোগ্য বিনিয়োগের’ কারণে জার্মানির রাজনীতিতে প্রভাব রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের।

চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জার্মানরা। গত ২০ ডিসেম্বর ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে পাঁচজন নিহত হওয়ার পর ইলন মাস্ক শোলজের পদত্যাগের দাবিও জানিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit