রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ফাইনালে দ. আফ্রিকার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে কার সম্ভাবনা কেমন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজের এক টেস্ট বাকি থাকলেও দক্ষিণ আফ্রিকার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে। কেপ টাউন টেস্টে হেরে গেলেও তাদের বাদ পড়ার আশঙ্কা নেই আর। এদিকে মেলবোর্ন টেস্টে জয় পাওয়ায় ফাইনালে বাকি স্থানটির জন্য অস্ট্রেলিয়াই এখন ফেবারিট।

অস্ট্রেলিয়ার ফাইনালে উঠতে যা করতে হবে: 

মেলবোর্নে জয় পাওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৬১.৪৬ শতাংশ। বোর্ডার-গাভাস্কার ট্রফির এক ম্যাচ ছাড়াও তাদের হাতে আছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই ম্যাচ (অ্যাওয়ে সিরিজ)। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে জয় পেলেই সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে অজিরা। এমনকি শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও ফাইনাল খেলা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না প্যাট কামিন্সের দলকে। কারণ তাতে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৫৭.০২, ভারতের ৫০ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৩.৮৫। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে অজিদের।

ভারতের সমীকরণ:

 ৫২.৭৮ পয়েন্ট শতাংশ নিয়ে ভারত এখনও ফাইনালের লড়াইয়ে টিকে আছে। তাদের হাতে আছে আর মাত্র একটি টেস্ট। ফাইনাল খেলতে হলে সিডনি টেস্টে জিততেই হবে ভারতকে। তবে জয় পেলেও তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের দিকে।

সিডনিতে জয় পেলে ভারতের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়াবে ৫৫.২৬ শতাংশ। এরপর অস্ট্রেলিয়া যদি লঙ্কা সফরে গিয়ে একটির বেশি ম্যাচে ড্র করতে না পারে তাহলেই ফাইনালে উঠে যাবে ভারত। কারণ তখন কামিন্সের দলের পয়েন্ট শতাংশ হবে ৫৩,.৫১ আর শ্রীলঙ্কার ৪৮.৭২ (শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে বিজয়ী ধরে)।
কিন্তু সিডনিতে ভারত যদি ড্র করে তবে ৫১.৭৫ পয়েন্ট শতাংশ নিয়ে তারা ফাইনালের লড়াই থেকে ছিটকে যাবে। সিডনিতে শেষ টেস্ট ড্র হওয়ার পর লঙ্কা সফরে যদি কামিন্সরা ২-০ ব্যবধানে হারে তখন তারা ৫৩.৫১ পয়েন্ট শতাংশ নিয়ে চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে আর শ্রীলঙ্কা ৫৩.৮৫ পয়েন্ট শতাংশ নিয়ে ফাইনাল খেলবে।

শ্রীলঙ্কার সমীকরণ: 

৪৫.৪৫ পয়েন্ট শতাংশ নিয়ে ব্যাকফুটে আছে লঙ্কানরা। সিডনি টেস্টে অস্ট্রেলিয়া জয় পেলে এমনিতেই ভারতের সঙ্গে তারাও বাদ পড়বে। কিন্তু যদি সেই টেস্টটি ড্র হয় এবং নিজেরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে পারে তবেই ফাইনালে খেলবে তারা। ভারত সিডনি টেস্টে জয় পেলেও ছিটকে যাবে শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলেও ভারত ফাইনালে উঠবে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit