সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে ১২দিন যাবৎ বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী-পাবর্তীপুর-রংপুর রোডে ১২দিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় চরম দূভোর্গে পড়েছে যাত্রীরা। বাস মালিক সমিতি ও মোটর মাইল গ্রুপ দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গত ১২ দিন যাবৎ ৩টি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছে পার্বতীপুর-দিনাজপুর-ফুলবাড়ী-মিটাপুকুর-নাগের হাট-রংপুর- সৈয়দপুর রুটে চলাচলকৃত সাধারণ যাত্রীরা। বেকার হয়ে পড়েছে এই রুটের প্রায় ৫ হাজার শ্রমিক। এই রুটে চলাচলকারী বাসচালক, হেলপার সহ সংশ্লিষ্টরা। দিনাজপুর জেলা প্রশাসক বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। তবে কবে হবে এই সমস্যার সমাধান তার কোন উত্তর নেই। পার্বতীপুর কেন্দ্রীয় বাস ষ্টান মালিক পক্ষের সুপারভাইজার মহসিন আলী মোল্লা বলেন গত ১৮ ডিসেম্বর থেকে দিনাজপুর মটর মালিক গ্রুপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দু-পক্ষের দ্বন্দ্বের জেরে এই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা যেমন দূভোগে পড়েছে তেমনি বেকার হয়েছে মানবেতর জীবন
যাপন করছে বাস শ্রমিকরা।

দিনাজপুর জেলা বাস-মিনি বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জাররহমান বলেন, বিগত সরকারের আমলে দিনাজপুর বাস মালিক গ্রুপের পক্ষ থেকে ফুলবাড়ী মিঠাপুকুর নাগেরহাট রংপুর সড়কে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস ছিল ৬টি কিন্তু বর্তমানে রয়েছে ১টি দিনাজপুর বাস মালিক গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ায় পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার উপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি মিঠাপুকুর নাগের হাট রংপুর বাস চলাচল বন্ধ করে দেয়। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বাস টার্মিনালে চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। কারো কারো চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বাস চালক সামছুল আলম বলেন, অনেকেই দিন আনে দিন খায়। বাসের চাকা না ঘুরলে, তাদের পেটের খাবারও জুটবে না। দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

মালিকদের দ্বন্দ্বের কারনে গত ১২দিন ধরে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ।দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এরমধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুরের দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়।বর্তমানে পার্বতীপুরে দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায়, ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারি বাস বন্ধ করে দেয়া হয়েছে।

সরাসরি সৈয়দপর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে।পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১ টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী বাবু বলেন,সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আশ করছি দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে।শনিবার বিকেল ৫টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বাস মালিক সমিতি ও মোটর মালিক গ্রুপ দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। খুব শীগগ্রই সমাধান হয়ে যাবে।দ্রুত সমাধান না হলে শ্রমিকেরা পথে বসবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের আসু পদেক্ষপ নেওয়া প্রয়োজন।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit