সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

রাঙামাটিতে ডিবি’র অভিযানে এক কেজি গাঁজাসহ আটক-১

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি এলাকা থেকে এককেজি গাঁজাসহ এক চাকমা যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দিবাগত সন্ধ্যারাতে সাপছড়ির মধ্যমপাড়া এলাকা থেকে জিতায়ন চাকমা বাবু(৩১) নামের এই গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।আটককৃত জিতায়ন নানিয়ারচর থানার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতছড়ি পুরাতন পাড়ার বাসিন্দা পরিমল চাকমা ও ভারতী চাকমার সন্তান।আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানাগেছে, নানিয়ারচরের ঘিলাছড়ি, সাবেক্ষ্যং এর গহীন অরন্যে পতিত পাহাড়ি জমিতে গাঁজার চাষ করছে একটি চক্র।এই চক্রের সদস্য জিতায়ন রাঙামাটি শহরের একজনের সাথে গাঁজা বিক্রির বিষয়টি জানতে পেরে উক্ত সাপছড়ি এলাকায় ছদ্মবেশে অবস্থান করতে থাকে ডিবি পুলিশের চৌকস টিম।রাত সাড়ে সাতটার সময় বিশেষভাবে প্যাকেটিং করে এক কেজি গাঁজা ক্রেতার কাছে বিক্রি করতে আসলে ছদ্মবেশি ডিবি সদস্যরা বস্তাভর্তি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।

কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit