শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

অর্থ পাচার কমেছে, রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে: গভর্নর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত আগস্টের পর আর কোনো ডলার বিক্রি না হওয়ায় রিজার্ভ কমছে না বলে মন্তব্য করেন তিনি।

গভর্নর আহসান এইচ মনসুর যোগ করেন, গত আগস্ট মাসের পর ব্যাংক কোনো ডলার বিক্রি করেনি। কাজেই আমাদের রিজার্ভ কমবে না, বাড়বেই। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তন হয়েছে। গত পাঁচ মাসে আমাদের ৩ বিলিয়ন অতিরিক্ত রেমিট্যান্স এসেছে। দেশের অর্থনীতি এখন অর্থপাচার কমে যাওয়ার সুফল পাচ্ছে জানিয়ে গভর্নর বলেন, এখন দুর্নীতি নেই, উচ্চপর্যায়েও দুর্নীতি নেই এবং থাকবেও না।

সরকারের প্রত্যেক ব্যক্তি সৎ এবং তারা ভালোভাবে কাজ করে যাচ্ছেন। ফলে রিজার্ভ কমবে না বরং বাড়বে। ২৬ থেকে ২৮ শতাংশ রেমিট্যান্স প্রবৃদ্ধি দেখছি। এটা কিন্তু অল্প টাকা নয়। এর কারণ অর্থপাচার কমে গেছে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় পাচার কমেছে। ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে চলে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit